গ্রেফতার ২
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে শুক্রবার রাতে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই খোরশেদ আলম শিকদার (৬০)। তিনি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রামের মৃত মাকদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে হানিফ সিকদার চার জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার নিহতের বড় ভাই মোকছেদ আলীসহ দুই জনকে গ্রেফতার করেছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক ওবায়দুল হক জানান, অভিযোগ পাওয়ার পর নিহতের বড় ভাইসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
