মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে শনিবার পুকুর থেকে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দু সামাদ। তিনি উপজেলার চন্দ্রা গ্রামের তাজু মাহমুদ শেখের ছেলে। থানার ওসি রেজাউল করিম জানান, পূর্ব আদ্রা গ্রামে একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
