নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে আনোয়ারা পোলট্রি অ্যান্ড হ্যাচারি লি. হতে চুরি যাওয়া ১ লাখ ৭৯ হাজার টাকার মধ্যে দেড় লাখ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাবতলী ব্রিজের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ শাহ আলম নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, শুক্রবার রাতে গাবতলী ব্রিজের কাছে তল্লাশি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও দুই কয়েল তারসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।
