মুলারের পরামর্শ

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

মৌসুমের শুরুতে সাবেক কোচ নিকো কোভাচের অধীনে নিজের ছায়া হয়েই ছিলেন থমাস মুলার। তবে নতুন কোচ হ্যান্সি ফ্লিক আসতেই যেন সব পালটে গেলো ভোজবাজির মতো। ফাইনালের আগে জার্মান দলটির তুরুপের তাস দলকে বাতলে দিলেন ফাইনাল-জয়ের মন্ত্রও।

নিজের বদলে যাওয়া নিয়ে কৃতিত্বটা দিলেন কোচের ‘পরিষ্কার’ কাঠামোকে। মুলারের ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে পরিষ্কার কাঠামোয় স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। প্রতিপক্ষকে চাপে রাখার পদ্ধতিতে বেড়ে উঠেছি আমি। এ কারণেই আমি এই ধরণের ভূমিকায় ভালো বোধ করি। বিশেষ করে যখন মাঠের মাঝামাঝি খেলি।’

ফাইনালের আগে চাপকে উপভোগে বদলে ফেলার মন্ত্রে বলীয়ান হতে বললেন দলকে। বললেন, ‘সুযোগগুলো কাজে লাগাতে হবে আমাদের। ম্যাচের গুরুত্ব নিয়ে ভাবা চলবে না, বরং দুশ্চিন্তাকে উপভোগে বদলে ফেলতে হবে আমাদের।’