বড় জুটিতে ইংলিশদের রানের পাহাড়

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:৩৫

 

 

 

 

 

স্পোর্টস ডেস্ক

সাউদাম্পটনে এগিয়ে আছে ইংল্যান্ড দল। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার জ্যাক ক্রাওলি ও জশ বাটলারের জুটির ওপর ভর করে রানের পাহাড় গড়ছে স্বাগতিকরা।

ক্রাওলি ও বাটলারের জুটিতে ৩০০’র ওপরে রান যোগ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা শেষে চার উইকেট হারিয়ে দলের সংগ্রহ ৪৩৮ রান।

ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন জ্যাক ক্রাওলি। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিটাকেই ডাবলে রূপান্তর করলেন তিনি। অন্যদিকে, দুই বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন জশ বাটলার। সব মিলিয়ে পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস অবস্থা।

জানিয়ে রাখা ভাল, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটাতে তিন উইকেটে জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির বাঁধায় ড্র হয়েছে। ফলে, দুই টেস্ট শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।