রোহিতের বড় স্বীকৃতি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:৩৬

ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা ‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরস্কারে ভূষিত করা হয়েছে রোহিত শর্মাকে। মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান। রোহিতের আগে এই স্বীকৃতি পাওয়া তিন ক্রিকেটার শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। রোহিতের সঙ্গে এবার ‘খেল রত্ন’ পেয়েছেন কমনওয়েলথ গেমসে দুবার ও এশিয়ান গেমসে একবার সোনাজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট, কমনওয়েলথ গেমসে দুটি ও দক্ষিণ এশিয়ান গেমসে তিনটি সোনাজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় মনিকা বাত্রা, নারী হকি দলের অধিনায়ক রানী রামপাল ও ২০১৬ প্যারালিম্পিকে সোনাজয়ী হাই জাম্পার মারিয়াপান থাঙ্গাভেলু। এবার অর্জুনা পুরস্কার পাওয়া ২৫ ক্রীড়াবিদের তালিকায় ক্রিকেট থেকে আছেন পেসার ইশান্ত শর্মা ও মেয়েদের দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা।