গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরই কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী আবদুুল আলীমকে আটক করে। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চরদুবালী গ্রামে। স্ত্রী ডালিমা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠিয়েছে। কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, চার বছরের কন্যাসন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে স্বামী -স্ত্রী উভয়ই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে ঝগড়ার একপর্যায়ে স্বামী তার স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করে।
