লিফলেটসহ আল্লাহর দলের গ্রেফতার ২

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল হরনাথ ঘোষ রোডে সরকারবিরোধী লিফলেট বিরতণকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হানিফ হোসেন ও জামাল ব্যাপারী। তাদের কাছ থেকে আপত্তিকর বক্তব্য লেখা সম্বলিত বেশকিছু লিফলেট জব্দ করা হয়। র্যাব-১০ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির চেষ্টা করছিল। তারা এ সংগঠনের প্রধান কারাবন্দি মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মণ্ডলের অনুসারী।