আদমদীঘিতে কাবিখা কর্মসূচিতে অনিয়ম

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:১৪

গত অর্থবছরের কাজ সময়ের মধ্যে শেষ করেননি সংশ্লিষ্টরা। তাঁদের হিসেবের সঙ্গে বাস্তবতার মিল নেই। কাজে গরমিলের কারণে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের গম বরাদ্দ বন্ধ করে দেন। এতে প্রকল্প সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা ইউএনও-কে না জানিয়ে সান্তাহার সাইলো থেকে প্রকল্পের সমুদয় গম তুলে আত্মসাতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গভীর রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ইউএনও কাবিখার উত্তোলন করা ১৪৩ মেট্রিক টন গম জব্দ করেন। এই খবর আশার সঞ্চার করে। পরিশেষে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া