বিদায়ি সপ্তাহে ডিএসইর ব্লকে লেনদেন হয়েছে ২১৬ কোটি টাকার

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:১৭

 

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদায়ি সপ্তাহে ৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ২১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, সপ্তাহ জুড়ে ৮৯টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫০টি শেয়ার ৩৪৮ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১৬ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি, অর্থাত্ ৬৪ কোটি ৯৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের।