ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের প্রতিনিধি ইউসিফ আব্দুল্লাহ আল-রাজি, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অংশগ্রহণ করেন।
সভায় ২০১৯ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
