ফটো ক্যাপশন

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:১৮

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল ‘ক্যাশ ওয়াক্বফ্’ বিষয়ে ডিজিটাল প্ল্যাটফরমে এক আলোচনা সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস এম মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা যোগ দিয়েছিলেন

 

০০০

 

পদ্মা ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘জেন্ডার ইকোয়ালিটি ইন ওয়ার্ক প্লেস’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম আসাদুল ইসলাম

 

০০০

 

সিটি ব্যাংক ও সহজ-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে সহজ-এর সেবার বিপরীতে সিটি ব্যাংকের প্ল্যাটফরম ব্যবহার করে ডিজিটালি আর্থিক লেনদেন করা যাবে। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং সহজ-এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন