সাপ্তাহিক লুজারের শীর্ষ দশে সবই বিমা কোম্পানি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:১৯

 

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে দর কমার শীর্ষ দশে বা টপটেন লুজারে স্থান করে নিয়েছে শতভাগ বিমা কোম্পানি, যেগুলোর কিছুদিন আগে অস্বাভাবিক হারে দর বেড়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দর সবচেয়ে বেশি কমেছে। লুজারের টপটেনের অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্স।