মার্কিন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ৪৪ হাজারের বেশি ডলার জরিমানা দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ড্যানিয়েলসের আইনজীবীর ফি হিসেবে এই অর্থ প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিশাধ করতে হবে। গত সোমবার ক্যালিফোর্নিয়ার একটি সুপিরিয়র আদালত এই নির্দেশ দেয়। যদিও শুক্রবার স্টর্মির পক্ষ থেকে এই বিষয়টি প্রকাশ করা হয়। খবর সিএনএনের
স্টিফেনি ক্লিফোর্ড পর্নো জগতে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। তিনি দাবি করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ২০০৬-০৭ সাল পর্যন্ত সম্পর্ক ছিল। কিন্তু এটা গোপন রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের সঙ্গে তার ১ লাখ ৩০ হাজার ডলারের চুক্তি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সেটি অস্বীকার করেছিলেন। পরে স্টর্মি ড্যানিয়েল ২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন এবং চুক্তি প্রকাশের দাবি জানান। কিন্তু ট্রাম্প এবং তার আইনজীবী আদালতের বাইরে সমঝোতা করার আগ্রহ প্রকাশ করেন। চুক্তিও প্রকাশ করতে চাননি। পরে ড্যানিয়েলস তার আইনি খরচ দাবি করেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার করের হিসাব দিতে বিলম্ব করার আবেদন করেছিলেন; কিন্তু নিউ ইয়র্কের এক আদালত তার সেই আবেদন নাকচ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন আপিল করতে পারবেন।
