জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা হচ্ছে গণমানুষের আস্থার দল। দেশ পরিচালনায় অভিজ্ঞ জাপার ওপর গণমানুষের আস্থা আছে। মানুষ জাপাকে আরো শক্তিশালী দেখতে চায়। গতকাল শনিবার জাপা চেয়ারম্যান তার উত্তরার বাসায় দলের কুমিল্লা উত্তরের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
এ সময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতেই জাপার রাজনীতি। এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাপা এগিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান প্রমুখ।
