রাশিয়া গত ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে মার্কিন সিনেট যে প্রতিবেদন প্রকাশ করেছে তা অস্বীকার করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার মস্কোয় বলেছেন, মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সর্বসাম্প্রতিক প্রতিবেদনে দেশটির নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কিত যে দাবি করা হয়েছে তাতে প্রমাণসাপেক্ষ কোনো দলিল নেই।
জাখারোভা বলেন, মার্কিন তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুলার তার প্রতিবেদনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সম্পর্কিত যেসব ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন সেসব কথাই সিনেটের প্রতিবেদনে উঠে এসেছে।
রাশিয়ার এই মুখপাত্র বলেন, তার দেশ বহুবার রবার্ট মুলারের দাবিগুলো প্রত্যাখ্যান করে বলেছে, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
এদিকে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে ঐ নির্বাচনে রাশিয়াসহ বিভিন্ন দেশ প্রভাব ফেলতে পারে বলে সর্তক করা হয়েছে। পার্স টুডে।
ইত্তেফাক/এসআর
