সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো। বিভাগটিতে গত শনিবার (২২ আগস্ট) রাতে নতুন সনাক্ত হয়েছেন ৫১ জন এবং গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। করোনাকে পাত্তা না দিয়ে বিভাগ জুড়ে দেখা যাচ্ছে বিধি না মানার প্রতিযোগিতা। খুম কম মানুষের মুখেই মাস্ক দেখা গেছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সিলেট বিভাগে নতুন সনাক্ত ৫১ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২০ জন ও সুনামগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ২১ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলার তিনজন এবংমৌলভীবাজারের একজন।
আরও পড়ুন: এ গল্প কনিকার, এ গল্প কনিকাদের
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় পাঁচ হাজার ৩১৪ জন। এছাড়া সুনামগঞ্জে এক হাজার ৯০৮ জন, হবিগঞ্জে এক হাজার ৪৩৬ জন ও মৌলভীবাজারে এক হাজার ৩৫৮ জনের করোনা সনাক্ত হয়েছেন। সিলেটের চার জেলায় ১৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮১ জন।
ইত্তেফাক/এসি
