হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করছি।
দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতির নিয়মানুযায়ী সাধারণত দু প্রকারের হিসাবের এই ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষিত হয়। এগুলো হচ্ছে জাবেদা এবং খতিয়ান। জাবেদা প্রথম স্তরের হিসাবের খাতা এবং খতিয়ান দ্বিতীয় স্তরের হিসাবের পাকা খাতা। জাবেদা হতে খতিয়ানে লেনদেনসমূহের হিসাব পাকাপাকিভাবে সংরক্ষণ করা হয়। দু’তরফা দাখিলা হিসাব-নিকাশ সংক্রান্ত কার্যক্রম জাবেদা হতে শুরু হয়। অর্থাত্ জাবেদা হিসাব-নিকাশ কর্মধারার সর্বপ্রথম স্তর। অন্যদিকে খতিয়ান হিসাব খাত প্রস্তুতকরণ হিসাব চক্রের দ্বিতীয় স্তর। কারবার প্রতিষ্ঠানের হিসাব বইতে যে সমস্ত হিসাব খাত পৃথক পৃথক শিরোনামায় সংরক্ষিত হয় তাদেরকে সমষ্টিগতভাবে খতিয়ান বলে।
জাবেদা বহির বিভিন্ন নাম—
মৌলিক দাখিলার বই
লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড
হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই
দৈনন্দিন দাখিলার বই
প্রাথমিক দাখিলার বই।
জাবেদার সাধারণ শ্রেণীবিভাগ
বিশেষ জাবেদা
সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা
বিক্রয় জাবেদা
যে লেনদেন লিপিবদ্ধ হবে - শুধুমাত্র ধারে পণ্য বিক্রয়।
যে লেনদেন লিপিবদ্ধ হবে না - নগদে পণ্য বিক্রয়, ধারে সম্পত্তি বিক্রয়, বিক্রয় সংক্রান্ত খরচ ইত্যাদি।
জাবেদা: দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট
ক্রয় জাবেদা :
যে লেনদেন লিপিবদ্ধ হবে - শুধুমাত্র ধারে পণ্য ক্রয়
যে লেনদেন লিপিবদ্ধ হবে না -নগদে পণ্য ক্রয়, ধারে সম্পত্তি ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ ইত্যাদি।
জাবেদা : ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
ক্রয় ফেরত জাবেদা :
যে লেনদেন লিপিবদ্ধ হবে- ধারে ক্রয় করা পণ্য ফেরত্
যে লেনদেন লিপিবদ্ধ হবে না - নগদে ক্রয় করা পণ্য ফেরত্, ধারে সম্পত্তি ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ ইত্যাদি।
জাবেদা : পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত্ হিসাব ক্রেডিট
বিক্রয় ফেরত জাবেদা:
যে লেনদেন লিপিবদ্ধ হবে - ধারে বিক্রীত পণ্য ফেরত
যে লেনদেন লিপিবদ্ধ হবে না - নগদে বিক্রীত পণ্য ফেরত, ধারে সম্পত্তি ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ ইত্যাদি।
জাবেদা: বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট
নগদ প্রাপ্তি জাবেদা:
যে লেনদেন লিপিবদ্ধ হবে - সকল প্রকার নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন।
নগদান হিসাব ডেবিট, বিক্রয়/ দেনাদার / প্রাপ্য বিল ক্রেডিট
নগদ প্রদান জাবেদা
যে সকল লেনদেন লিপিবদ্ধ হবে - নগদ প্রদান সংক্রান্ত লেনদেন সমুহ
পাওনাদার/ক্রয়/প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
প্রাপ্য বিল জাবেদা:
গ্রাহকের কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া গেলে এই বহিতে লিখা হয়।
