তারকা বচন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:১৮

২০০১ সাল থেকে আমি নিয়মিত কাজ করছি ‘ইত্যাদি’-তে। আর আমি যে কাশেম টিভির রিপোর্টার চরিত্র করি সেটা হচ্ছে কাল্পনিক। কিন্তু ভিষণ জনপ্রিয়তা পেয়েছে এটি। আমিও দারুণ প্রতিক্রিয়া পাই। কেউ কেউ তো মনে করে সত্যি সত্যি আমি কাসেম টিভির রিপোর্টার। মজা পাই।

আমাকে মানুষ কীভাবে চেনে, ব্যক্তিগতভাবে আমি কেমন দুটো আলাদা বিষয়। যেমন হুমায়ূন ফরীদি বেশিরভাগ সময় খারাপ চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিগতভাবে তিনি তেমন নন। তো ইত্যাদিতে আমি যেটা করি, সেটা তো অভিনয়। কেন আমি এই চরিত্রটি করি বা পছন্দ করি এটাও অনেকে জিজ্ঞেস করেন। দেখুন আমাদের দেশে একচল্লিশটি টেলিভিশন চ্যানেল। মানুষ কিন্তু ঠিকমতো কুড়িটার নামও বলতে পারবে না। তাহলে এতগুলো চ্যানেলের কাজ কী? এরা আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি খেলাধুলা ঠিকমতো তুলে ধরছে কি না। যদি তুলে ধরতে না পারে, তাহলে এতগুলো প্রচারমাধ্যম থাকার কোনো দরকার আছে বলে মনে করি না। যেসব বিষয় গুরুত্ব নিয়ে প্রচার হওয়া দরকার ছিলো কিন্তু হয়নি সেসব বিষয় আমি ‘ইত্যাদি’-তে কাশেম টিভির মাধ্যমে তুলে ধরি।

 

  ‘ইত্যাদি’তে অভিনয় ও কাশেম টিভি প্রসঙ্গে অভিনেতা

  শুভাশীষ ভৌমিক