নাটোর প্রতিনিধি
নাটোরে বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় ভুক্তভোগী জনসাধারণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার নাটোরের সিংড়ায় ভুক্তভোগীদের মধ্যে চার ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পরিচালনায় এবং ১৭ পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন করা হয়। ১৭ পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল, ক্যাপ্টেন শাফায়াত ও লেফটেন্যান্টসহ সেনাবাহিনীর অন্য সদস্যরা উপস্থিত থেকে দিনব্যাপী ক্যাম্পেইনটি পরিচালনা করেন।
