তিস্তার চরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১৬

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাট উপজেলার তিস্তার চরে এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। কুমড়া চাষ করে তিস্তা পাড়ের অনেক মানুষ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজা ও তৈয়ব খাঁ গ্রামের চাষি রহিমুদ্দিন, নজরুল ইসলাম ফারাজী, মকুল মিয়া, ছকির উদ্দিন, পাড়ামৌলা গ্রামের মনতাজ আলী, আফজাল হোসেন, আব্দুল বাতেন ও মাহমুদা বেগম বলেন, এবার চরে কুমড়া চাষে ফলন ভালো হওয়ায় গত বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। কুমড়াচাষি সমিতির সভাপতি মো. রহিম উদ্দিন বলেন, চরে এবার কুমড়ার ফলন ভালো হয়েছে।