লোহাগাড়ায় ৪ হাজার ইয়াবাসহ আটক তিন

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১৬

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় মিনিট্রাকটি জব্দ করা হয়।

আটককৃতরা হলো মানিকগঞ্জের সিংগাইর মীরের চর ধল্লা গান্দির দিয়া গ্রামের রিফাত (১৯), জজ মিয়া (৩৫) ও চকরিয়া মালুমঘাট দুলহাজারী এলাকার লাকি আকতার (১৮)। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।