দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস জায়গা করে নিয়েছেন আইসিসির হল অব ফেমে। একই দিনে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জহির আব্বাস আর অস্ট্রেলিয়ার সাবেক নারী অলরাউন্ডার লিসা স্টালেকারও জায়গা পেয়েছেন এই তালিকায়। গতকাল রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। এ নিয়ে আইসিসির এ তালিকায় ৯৩ জন জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যালিস স্থান পেয়েছেন আইসিসি হল অব ফেমে। এদিকে ৭৩ বছর বয়সি জহির আব্বাস পাকিস্তানের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এসেছেন এ তালিকায়। লিসা স্টালেকার নবম নারী ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন এ তালিকায়, তার আগে আরো পাঁচ জন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন হল অব ফেমে।
