ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফা ১৫ শতাংশ কমেছে

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৭৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০ দশমিক ৯০ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০ দশমিক ১৪ টাকা বা ১৫ শতাংশ কমেছে। এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাত্ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৪৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০ দশমিক ৪৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০ দশমিক ০১ টাকা বা ২ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৭৮ টাকায়।