শোক সংবাদ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০১

সফিক উল্যাহ

চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিক উল্যাহ বিএসসি (৯৫) গত শনিবার রাতে তার দেলিয়াই গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার সকালে জানাজা শেষে মরদেহ তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. প্রফেসর আনোয়ারুল বেগ, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।