মোসা. হামিদা বেগম
বাংলাদেশ কারি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাফেজ কারি মো. সাইদুর রহমানের স্ত্রী দৈনিক বালাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন ম্যানেজার মো. মাসুদুর রহমানের মাতা মোসা হামিদা বেগম (৬৭) শনিবার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর গণমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম শোক প্রকাশ করেন।
আব্দুর রউফ খাঁন
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ খাঁন (৬৭) মঙ্গলবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সকল কর্মকর্তা, প্রশিক্ষক, রেফারি ও খেলোয়াড় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
