আড়াইহাজারে পার্ক করা গাড়ি চুরি

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো ল ১৪-৭৪৭৬) চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে এ ঘটনার পর বিকালে থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক আলম। 

জানা যায়, চালক কালীগঞ্জের চান মিয়ার ছেলে আলম ভোরের দিকে গাড়িটি পুরিন্দা বাজারের অদূরে সড়কের পাশে রেখে নাস্তা করতে বাসায় গিয়ে ফিরে এসে গাড়িটি পাননি। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সালেহ আহমেদ জানান, গাড়ি চুরির ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তা উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি করছে।