ক্যালিফোর্নিয়ার দাবানলকে ‘বড় দুর্যোগ’ ঘোষণা ট্রাম্পের

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:২৫

শত শত বাড়িঘর ও একের পর এক বনাঞ্চল পুড়িয়ে দেওয়া ক্যালিফোর্নিয়ার দাবানলকে বড় ধরনের দুর্যোগ ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমাঞ্চলীয় এ অঙ্গরাজ্যটির জন্য কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ ছাড় করেছেন। গত সপ্তাহে ১২ হাজারেরও বেশি বজ্রপাতের পর ক্যালিফোর্নিয়াজুড়ে দেখা দেওয়া ৫৮৫টি ছোট-বড় আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও ১৪ হাজারেরও বেশি দমকল কর্মী প্রাণপণ লড়ে যাচ্ছেন।  দাবানলটি ইতিমধ্যে ছয় জনের প্রাণ কেড়ে নিয়েছে, ঘরবাড়ি ছাড়া করেছে প্রায় দুই লাখ মানুষকে। -বিবিসি