এই সময়ের ছড়া
আনজীর লিটন
আমরা এখন বই পড়ি না
শুদ্ধসুরের কণ্ঠ ছাড়াই
আমরা ভীষণ ভেজালপ্রিয়
ঘুমের ভেতর স্বপনমাঝে
রকম সকম বহুরকম
ইটের গুঁড়োর মরিচ দিয়ে
রড সরিয়ে বাঁশ বসিয়ে
সিমেন্ট ছাড়াই বস্তা ফেলে
আমরা কোনো নাচ জানি না
তাল-বেতালে অন্ধ যারা
আমরা জ্ঞানীর ভাবে থাকি
যখন-তখন জ্ঞান ছড়ানো
নিয়ম ভাঙার নিয়ম মানি
আইনের চোখে ধুলো দিয়ে
দুষ্টুরা আজ বন্ধু-স্বজন
আমার ভেতর নেইকো মানুষ
কানে তুলো চোখে ধুলো
সময় বুঝে অঙ্ক কষে
নীতির কথা বলছি মুখে
বর্ণচোরার বর্ণ দিয়ে
আমরা পড়ার ভান করি
শিল্পী হয়ে গান করি
ভেজাল হাওয়ায় বাস করি
ভেজাল খাবার চাষ করি।
সার্টিফিকেট জাল করি
তরকারিটা ঝাল করি
দালানবাড়ির ছাদ গড়ি
নদীর পাড়ে বাঁধ গড়ি।
তবু নাচের ভঙ্গি করি
তাদের নিয়ে সঙ্গী করি
জ্ঞান আমাদের ধর্ম
আজ আমাদের কর্ম।
গড়তে নিয়ম জানি না
থোরাই তাকে মানি না
ভালোরা তাই যাচ্ছে সরে
ফানুসটাকে রাখছি ধরে।
পিঠ বাঁচাতে ভালো জানি
স্বার্থটাকে বাগে আনি
মনটা কালোয় রাখছি ঢেকে
এই ছবিটা রাখছি এঁকে।
