মুহম্মদ আনিসুল হক
২৫ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ১০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৫ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: পান্না ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। মায়ের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। যে কোনো কাজ ভালোভাবে করার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
