করোনাকালে কিছু জিনিসপত্র মানুষের ঘরে ঘরে ঠাঁই করে নিয়েছে। জ্বর মাপার থার্মোমিটার তো আছেই। এর সঙ্গে যুক্ত হয়েছে দেহের অক্সিজেন মাপার অক্সিমিটার। সচেতনরা অনেকেই ঘরে অক্সিমিটার কিনে রাখছেন। এখন তো আর চাইলেই হাসপাতাল বা ডাক্তারখানায় গিয়ে চট করে অক্সিজেন মেপে আসা যায় না। তবে সম্প্রতি এই যন্ত্রটির ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। কাজেই কমছে বিক্রি। বলা হচ্ছে, এই যন্ত্রটি আদৌ ঠিকঠাক কাজ করে কিনা বা সঠিক পরিমাপ দেয় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা ছোট একটি যন্ত্র, অনেকটা ক্লিপ-অন ডিভাইস। যন্ত্রটি আপনার দেহের অক্সিজেনের মাত্রা এবং হূদষ্পন্দন পরিমাপ করে।