ছাতকে হামলায় যুবকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:১২

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে প্রতিপক্ষের হামলায় কালাম উদ্দিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে।