শ্বশুরবাড়িতে গিয়ে পুকুরে ডুবে জামাইয়ের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:১২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জামাই শাহ আলি (২২) মারা গেছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার কুলুমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার আউশিয়া গ্রামের চাঁদ আলির ছেলে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জামাই শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালিকাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। শ্যালিকা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। জামাই শাহ আলি পুকুরে নেমে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়। তিনি সাঁতার জানতেন না।