গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক হচ্ছেন—গোপালগঞ্জ শহরের বেদগ্রামের শেখ মিলুর ছেলে শেখ নাজমুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, ঐ যুবক ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করছিলেন। তাকে আটক করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গোপালগঞ্জ জেলার সব সড়কে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
