দিনাজপুর অফিস
দিনাজপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আফছার আলী (৭২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে কর্নাই কাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
