দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদায় কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হানেফ জোয়ার্দার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হানেফ তার বাইসাইকেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিল। এ সময় কেটোপুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
