নালিতাবাড়ীতে ২৯ হাজার রুপিসহ দুই যুবক আটক

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:১৫

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ দুই জনকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করেন টহলরত বিজিবির সদস্যরা। গতকাল সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছেন ডাকাবর গ্রামের আল-আমিন (১৭) ও জুয়েল (২৮)। বিওপি কোম্পানি কমান্ডার আলতাফ হোসেন জানান, আটককৃতদের জব্দকৃত রুপিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।