পাঁচ সেনাসহ নিহত ১০

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:১৭

ফিলিপাইনে জোড়া বিস্ফোরণ

আলজাজিরা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার দুই দফা শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শাখা সংগঠন আবু সায়াফ নিয়ন্ত্রিত এলাকায় ঐ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

পুলিশ-সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যৌথ টাস্কফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পেয়ট বলেন, জোলো দ্বীপের টাউন প্লাজায় দুপুরের দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে পাঁচ সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রমের সময় ঐ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ কর্মসূচিতে স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সহায়তা দিচ্ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। প্রথম বিস্ফোরণের কিছু সময় পরই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ক্যাথেড্রল অব আওয়ার লেডি অব মাউন্ট চার্মেলের কাছে।