২০ জনে ৩ নারী কোচ

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাফুফের উদ্যোগে দেশে প্রথমবারের মতো বাফুফে এএফসি কোচ এডুকেটরস কোর্স আগামী বৃস্পতিবার জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হবে। এই কোর্স পরিচালনা করবেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলি। বাফুফে জানিয়েছে, এই কোর্স পাশ করতে পারলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধাপে লাইসেন্স কোর্স পরিচালনা করার যোগ্যতা অর্জন করবেন। 

জাতীয় ফুটবল দলে খেলা সাবেক ফুটবলাররাও এই কোর্সে অংশগ্রহণ করছেন। ২০ কোচের মধ্যে রয়েছেন তিন জন নারী কোচ। ফিফার স্বীকৃতি পাওয়া রেফারি জয়া চাকমা, দেশের প্রথম পেশাদার নারী ফুটবলার সাবিনা খাতুন, দেশের প্রথম নারী কোচ মিরোনা (যিনি ছেলেদের দলের দায়িত্ব পালন করেছেন) এই কোর্সে অংশগ্রহণ করছেন।  

অন্যরা হলেন :আলী আজগর নাসির, অমিত রায়, সালাহউদ্দিন, সেলিম মিয়া, পরিতোষ দেওয়ান, জুলফিকার মাহমুদ মিন্টু, জাতীয় দলের কোচ মাসুদ পারভেজ কায়সার, মুক্তিযোদ্ধার কোচ আব্দুল কাইউম সেন্টু, মাহবুব হোসেন রক্সি, উজ্জ্বল চক্রবর্তী, ছাইদ হাসান কানন, আবু ফয়সাল আহমেদ, শহিদুল হক জুয়েল, শাহিনুল হক, সুজিত কুমার ব্যানার্জি, আকবর হোসেন রিদন, সোহেল রহমান, জয়া চাকমা, জাতীয় দলের সাবেক ফুটবলার মিরোনা, সাবিনা খাতুন।