ব্লকে ২৭ কোম্পানির ৩১ কোটি টাকার লেনদেন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল সোমবার ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিগুলোর ৭৫ লাখ ৬১ হাজার ৩৬৪টি শেয়ার ৫৯ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৭ কোটি ৩০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডেল্টাব্র্যাক হাউজিংয়ের।

এছাড়া উত্তরা ব্যাংকের ৬৯ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৫৪ লাখ ৩৮ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২৯ লাখ ৭১ হাজার টাকার, সোনারবাংলা ইনসিওরেন্সের ১১ লাখ ১১ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকার, সী পার্লের ৩০ লাখ ৬৪ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১৫ লাখ ২ হাজার টাকার, রূপালী লাইফ ইনসিওরেন্সের ২৭ লাখ ৯৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯ লাখ ৯৫ হাজার টাকার, পাইওনিয়ার ইনসিওরেন্সের ১০ লাখ ২৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৬ লাখ ১ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার, নাভানা সিএনজির ৪৪ লাখ ৪৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২১ লাখ ৯৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৯ লাখ ৬৫ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১১ হাজার টাকার, ইস্টার্ন ইনসিওরেন্সের ৫ লাখ টাকার, সিটি ব্যাংকের ২২ লাখ ৫০ হাজার টাকার, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫৪ লাখ ৪৭ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৯৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।