ইত্তেফাক রিপোর্ট
কোনো প্রতিষ্ঠানের রপ্তানি বিল দুই বছর ওভারডিউ থাকলে (রপ্তানি মূল্যের প্রত্যাবাসন না হলে) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃ অর্থায়ন স্কিম থেকে ঋণ সুবিধা পাবে না। রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উত্পাদন ও রপ্তানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃ অর্থায়ন স্কিম নামের ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। তিন বছর মেয়াদি এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার ৬ শতাংশ। কিন্তু বিভিন্ন শর্তের কারণে এ খাতে ব্যাংকগুলোর ঋণ প্রদানে সমস্যা হওয়ায় বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে।
