বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও গণভোজ

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:১৬

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ের বাথুলী বাজারে অবস্থিত সূতিপাড়া ইউপি কার্যালয়, শ্রীরামপুরসহ উপজেলার আরো কয়েকটি স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল আলোচনাসভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। বাথুলীর অনুষ্ঠানে সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজার সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম নপু, সেলিমসহ অন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।