দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:১৭

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে উপজেলা প্রশাসনের আয়োজনে নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।