পলিথিন ব্যাগ উত্পাদনের দায়ে দুই কারখানাকে জরিমানা

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:১৮

রাজধানীতে পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট  কাজী তামজীদ আহমেদ গতকাল চকবাজার এলাকা কামালবাগে অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন উত্পাদনকারী দুইটি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠান দুইটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং প্রায় ৬ হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়, যার অনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এর মধ্যে আবদুল্লাহ প্যাকেজিংকে ২ লাখ টাকা এবং অপর নামবিহীন কারখানার ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ডিপিডিসি লালবাগের সহযোগিতায় কারখানা দুটির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার উত্পাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।—প্রেস বিজ্ঞপ্তি