ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের ওয়েবসাইট উদ্বোধন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:১৮

সম্প্রতি বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের ওয়েবসাইট (www.bbuasm.gov.bd) উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান মো. মুজিবুল হক, এমপি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বোর্ডের প্রাক্তন রেজিস্ট্রার এ কে এম হারুনার রশিদ উপস্থিত ছিলেন।

বোর্ডের চেয়ারম্যান বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,  এগিয়ে যাচ্ছে বোর্ডের উন্নয়ন কার্যক্রম। এসময় তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ওয়েবসাইট প্রণয়নে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সার্বিক কারিগরি সহায়তা প্রদান করায় হামদর্দ কর্তৃপক্ষ ও প্রযুক্তি সহায়তাকারীদের  ধন্যবাদ জানান। —প্রেস বিজ্ঞপ্তি