স্ত্রীর পরকীয়ায় প্রেমিককে ছুরিকাঘাত করে স্বামী শ্রীঘরে

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:১৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা

স্ত্রীর পরকীয়ায় প্রেমিককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টায় শ্রীঘরে যেতে হলো স্বামীকে। ঘটনাটি ঘটেছে রবিবার আড়াইহাজার উপজেলার ফতেহপুর  ইউনিয়নের নৈকাহন গ্রামে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, আলী হোসেনের স্ত্রী রোকিয়া বেগমের (৩৩) সঙ্গে একই গ্রামের শাহজালালের (৪৬) দীর্ঘ দিন ধরে পরকীয়া চলে আসছিল। এই নিয়ে  উভয় পরিবারে অনেক দিন যাবত্ দ্বন্দ্ব চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টি মীমাংসা করে দেন। ঘটনার দিন বিকালে আলী হোসেন  স্ত্রীকে না পেয়ে তার  প্রেমিক শাহজালালকে সন্দেহ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহজালালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে আলী হোসেন। খবর পেয়ে স্বজনরা  গুরুতর আহত শাহজালালকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পর এলাকবাসী আলী হোসেনকে আটক করে পুলিশে সোর্পদ করে। এই ব্যাপারে আহত শাহজালালের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সোমবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।