ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান শরীফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৩৯

ভাণ্ডারিয়া পৌরসভার পূর্বভাণ্ডারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান শরীফ (৬৬) গতকাল সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...,রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর পূর্বভাণ্ডারিয়া মিয়াবাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাবেক এমপি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং প্রকাশক তারিন হোসেন। এছাড়াও শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিবুল হোসেন মাহিম।