লাদাখে আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৩৭

ভারত চীন সীমান্তের লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে। সেনাকে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে বিপিন রাওয়াত বলেন, শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে ভারত। তবে দুই দেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়, তাহলে সেনা অভিযানকেই বিকল্প পথ হিসেবে বেছে নেব আমরা। লাদাখের পরিস্থিতি নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া যায় সমগ্র বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পর্যালোচনা করছেন বলেও জানান বিপিন রাওয়াত। -ভয়েস অব আমেরিকা ও আনন্দবাজার পত্রিকা