হানিফ পরিবহনের মালিককে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৩৭

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। কফিল উদ্দিন একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হানিফ মিয়ার ভাই। হানিফ দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন।

দুদক সূত্র জানায়, গত রবিবার হানিফ এন্টারপ্রাইজের মালিক পলাতক হানিফ মিয়া, তার স্ত্রী ইভা হানিফ এবং ভাই কফিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের নিজ বাসার ঠিকানায় পাঠানো ওই নোটিশে গতকাল সোমবার তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।