ইউনাইটেড হসপিটালের ১৪ বছরপূর্তিতে অনুষ্ঠান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৪৩

রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালের ১৪ বছরপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। বাদ আসর হাসপাতাল ও রোগীদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে ইউনাইটেড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমানসহ ডিরেক্টর, চিকিত্সক, নার্সসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ফাইজুর রহমান তার বক্তব্যে ১৪ বছরপূর্তিতে রোগীর ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবার মান বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি